দুদক বগুড়া সমন্বিত কার্যালয় সূত্র জানায়, ২০২১ সালের ২৪ জানুয়ারি ৩৯ লাখ ১৩ হাজার ৮৭৭ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এসআই আলমগীর হোসেনের বিরুদ্ধে দুদকের বগুড়া সমন্বিত কার্যালয়ের তৎকালীন উপসহকারী পরিচালক সুদীপ কুমার চৌধুরী মামলাটি করেন। মামলার পর থেকে আলমগীর হোসেন বরখাস্ত আছেন।
ওই মামলায় ৪ এপ্রিল এসআই আলমগীর হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে দুদক। দুদকের বগুড়ার আইনজীবী আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।



