এসিবিএসপির মেম্বার রিলেশনস কমিটির নতুন চেয়ার অধ্যাপক মামুন হাবিব

এসিবিএসপির মেম্বার রিলেশনস কমিটির নতুন চেয়ার অধ্যাপক মামুন হাবিব

দেশে–বিদেশে শিক্ষকতা ও গবেষণায় অধ্যাপক মামুন হাবিবের রয়েছে ২৩ বছরের বেশি অভিজ্ঞতা। তাঁর ২৫০টির বেশি গবেষণা প্রকাশনা রয়েছে, যার মধ্যে জার্নাল নিবন্ধ, বইয়ের অধ্যায় ও বই অন্তর্ভুক্ত। এর মধ্যে ৮০টির বেশি প্রকাশনা স্কোপাস ও ওয়েব অব সায়েন্সে সূচিভুক্ত।

অধ্যাপক মামুন হাবিব বিশ্বের বিভিন্ন দেশে ১০০টির বেশি আন্তর্জাতিক সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেছেন এবং ২৫০টির বেশি ওয়েবিনার ও কর্মশালা পরিচালনা করেছেন। তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাসোসিয়েশন টু অ্যাডভান্স কলেজিয়েট স্কুলস অব বিজনেসের (এএবিএসবি) ভার্চ্যুয়াল অ্যাম্বাসেডর হিসেবেও দায়িত্ব পালন করছেন।

আইইউবির স্কুল অব বিজনেস অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ ২০১৭ সালে এসিবিএসপি থেকে ১০ বছরের অ্যাক্রেডিটেশন লাভ করে, যার পুনর্মূল্যায়ন ২০২৭ সালে হওয়ার কথা রয়েছে।