এসি বন্ধ রাখায় অসুস্থ হয়ে শিশুদের মৃত্যু, ধারণা পুলিশের

এসি বন্ধ রাখায় অসুস্থ হয়ে শিশুদের মৃত্যু, ধারণা পুলিশের

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট অপারেটিভ রুমে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রাথমিকভাবে এসি বন্ধ থাকাকে কারণ হিসেবে ধারণা করছে পুলিশ।

বুধবার (২৮ মে) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ডিএমপি কমিশনার বলেন, ওই পোস্ট অপারেটিভ রুমে ছয় নবজাতক ও ১১ জন মা অবস্থান করছিলেন। ঠান্ডা অনুভূত হওয়ায় এক মা এসি বন্ধ রাখার অনুরোধ করলে নার্স প্রায় এক ঘণ্টা এসি বন্ধ রাখেন।

তিনি জানান, পরে গরম অনুভূত হলে এসি চালু করতে বলা হয়। এর পরপরই দুই নবজাতক অসুস্থ হয়ে পড়ে। কিছু সময়ের মধ্যে আরও চার শিশুর শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় ছয় নবজাতকের মৃত্যু হয়।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

মোসলেহ উদ্দিন আহমদ আরও বলেন, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন টিম কাজ করছে এবং বিভিন্ন আলামত সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

Zoom Bangla News

Zoom Bangla News

inews.zoombangla.com


Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.


Follow Zoom Bangla News On Google