LATEST
যশোরের কেশবপুরে নাশকতা মামলায় আটক ৩ শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত মিরাজ কেন সেঞ্চুরিয়নে ছিলেন না, ব্যাখ্যা দিলেন শান্ত The ICPO Theranostics Virtual Summit 2026 demonstrated the power of international collaboration to advance Theranostics care for patients worldwide নারী নির্যাতন প্রতিরোধ দিবসে সরকার ও সংসদের কাছে নারী সংগঠনগুলোর ৬ দাবি গ্রামীণ ব্যাংক ও ড. ইউনূসের বাড়িতে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের নিন্দা বিচ্ছেদের ঘোষণা দিয়ে যা বললেন ন্যানসি ১৭ হাজার টাকা নিম্নতম মজুরির পর ফের বৈঠকে মজুরি বোর্ড! বৃহস্পতিবার পঞ্চম সভা
Current Affairs

কক্সবাজারে থানার সামনে বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ৩

কক্সবাজারে থানার সামনে বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ৩

কক্সবাজারের ঈদগাঁওয়ে থানার সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাদের মধ্যে একজন মা ও তার শিশুসন্তান রয়েছে। দুজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গেছে।

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঈদগাঁও থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত তিনজনই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা চকরিয়াগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এ সময় বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। গুরুতর আহত হন আরও দুজন।

পরে স্থানীয় লোকজন আহত মা ও তার শিশুসন্তানকে উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল মাযদার দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে রয়েছে। দুর্ঘটনার কারণে মহাসড়কের উভয় পাশে যানবাহন আটকে পড়েছে। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

More in Current Affairs

View all

Latest news