কঠোর শর্তে যুক্তরাষ্ট্রের ভিসা পেল ইরানের ফুটবলাররা – DesheBideshe

কঠোর শর্তে যুক্তরাষ্ট্রের ভিসা পেল ইরানের ফুটবলাররা – DesheBideshe


কঠোর শর্তে যুক্তরাষ্ট্রের ভিসা পেল ইরানের ফুটবলাররা – DesheBideshe

ওয়াশিংটন, ৭ জুন – আসন্ন ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশগুলোর একটি যুক্তরাষ্ট্র হলেও ইরানের খেলোয়াড়দের ভিসা প্রাপ্তি নিয়ে তৈরি হয়েছিল নানা অনিশ্চয়তা। দীর্ঘ প্রতীক্ষার পর ইরানের ফুটবলারদের ভিসা প্রদান করা হয়েছে তবে তাতে আরোপ করা হয়েছে অত্যন্ত কঠোর কিছু শর্ত।

মেক্সিকোতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আব্দুলফজল পাসানদিদেহ জানিয়েছেন যে ইরানের খেলোয়াড়রা কেবলমাত্র ম্যাচের দিন সকালে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাবেন। খেলা শেষ হওয়ার পরপরই তাদের পুনরায় দেশটি ত্যাগ করতে হবে। এবারের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।

তবে ইরানের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রাজনৈতিক উত্তেজনা ও সাম্প্রতিক সামরিক পরিস্থিতির কারণে ইরানি দলের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে দোলাচল তৈরি হয়েছিল।

পূর্ব পরিকল্পনা অনুযায়ী ইরানি দলের যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টাসকনে অবস্থানের কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে তারা মেক্সিকোতে অবস্থান করছে। নতুন নিয়ম অনুযায়ী ইরানের খেলোয়াড়রা মেক্সিকো থেকেই সরাসরি ম্যাচের দিন সকালে যুক্তরাষ্ট্রে পৌঁছাবেন এবং ম্যাচ শেষে ওই দিনই আবার মেক্সিকোতে ফিরে আসবেন।

ভিসায় এ ধরনের বিধিনিষেধের বিষয়টি নিশ্চিত করে ইরানি রাষ্ট্রদূত জানান যে এই কঠোর শর্ত মেনেই তাদের লস অ্যাঞ্জেলস এবং সিয়াটেলে নির্ধারিত ম্যাচগুলোতে অংশ নিতে হবে।

এস এম/ ৭ জুন ২০২৬