কমোড ভাড়া দিয়ে লাখ লাখ টাকা আয় তরুণের!

কমোড ভাড়া দিয়ে লাখ লাখ টাকা আয় তরুণের!

শৌচাগারের কমোডকে বিজ্ঞাপন দেওয়ার জায়গা হিসাবে ব্যবহার করে তাক লাগিয়ে দিলেন এক তরুণ। কমোডের জায়গাটি ভাড়া দিয়েও যে লক্ষ লক্ষ টাকা রোজগার করা যায়, তা দেখিয়ে নজর কাড়লেন তিনি। বেকারত্ব নিয়ে রসিকতা করতে গিয়ে অসাধারণ এক ব্যবসায়িক ধারণা তুলে ধরলেন ফিলাডেলফিয়ার বাসিন্দা নিক গ্রিনাওয়াল্ট নামের তরুণ। তাঁর এই বিজ্ঞাপনী কৌশলটি সমাজমাধ্যম নজর কাড়তেই বিভিন্ন ব্র্যান্ড বিনিয়োগে আগ্রহী হয়েছে। এই সংক্রান্ত বেশ কয়েকটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। খবর আনন্দবাজার ডট কম।

নিক গ্রিনাওয়াল্ট তার ধারণাটি প্রথমে মজার ছলে শুরু করলেও পরে সেটি ব্যবসায়িক উদ্যোগে রূপ নেয়। তিনি সামাজিকমাধ্যম প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে লেখেন, আমার শৌচাগার থেকে ১০ লাখ ডলার আয়ের চেষ্টা করছি।

তার এই অদ্ভুত বিজ্ঞাপন আইডিয়ায় অংশ নিয়েছে একাধিক বড় ব্র্যান্ড। এর মধ্যে রয়েছে পরিচিত ক্লিনিং ও হাইজিন পণ্য কোম্পানি ক্লোরক্স, পাইন-সল এবং মিরালাক্স। পাশাপাশি গ্রুমিং ব্র্যান্ড ডক্টর স্কোয়াচ ও বিজ্ঞাপনের জায়গা কিনেছে।

এছাড়া ক্রিপ্টো পেমেন্ট প্রতিষ্ঠান মুনপে দাবি করেছে, মাত্র স্বল্প খরচে (বার্ষিক বিপণন বাজেটের প্রায় ০.০৫ শতাংশ) এই ক্যাম্পেইন চালিয়ে তারা প্রায় ১০ লাখ ভিউ, নতুন অ্যাপ ডাউনলোড এবং এক হাজারের বেশি নতুন অনুসারী পেয়েছে।

আরও পড়ুনঃ

লাল পোশাকে ঝুম বৃষ্টিতে ভিজছেন পরীমনি, ভাইরাল ভিডিও

নিকের এই ভিডিওগুলোর মধ্যে একটি চার কোটি এবং অন্যটি এক কোটিরও বেশি বার দেখা হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। অনেক ব্যবহারকারী তার সৃজনশীল চিন্তাভাবনার প্রশংসা করছেন, আবার কেউ কেউ এটিকে আধুনিক ডিজিটাল মার্কেটিংয়ের অপ্রচলিত কিন্তু কার্যকর উদাহরণ হিসেবে দেখছেন।

বিশেষজ্ঞদের মতে, এই ধরনের আউট-অফ-বক্স বিজ্ঞাপন কৌশল ভবিষ্যতের ডিজিটাল মার্কেটিংয়ে নতুন দিগন্ত খুলে দিতে পারে।