শুরু থেকেই ব্রাজিলের আক্রমণের অন্যতম কেন্দ্র ছিলেন ভিনিসিয়ুস। ৯ মিনিটে বাঁ দিক থেকে ভেতরে ঢুকে তাঁর শট ঠেকান ভারতের গোলরক্ষক গুরপ্রীত সিং। এর আগে-পরে ভারতের ডিফেন্ডাররা বেশ কয়েকবার ব্রাজিলের আক্রমণ ঠেকিয়েছেন।
ভিনিসিয়ুসকে অফসাইডে আটকে রাখার ঘটনাও ছিল একাধিক। তবে এ সব করেও পুরো আধা ঘণ্টা ব্রাজিলকে আটকে রাখা যায়নি।
২৮ মিনিটে এস্তেভাওয়ের ডান দিক থেকে ভেতরে ঢুকে জোরালো শট ভারতীয় গোলকিপারের হাতে লেগেও পথ বদলায়নি, বল যায় জালে।
৩৬ মিনিটে এস্তেভাওয়ের ক্রসে পেদ্রোর হেড পোস্টে লাগে। ৪২ মিনিটে সেই পেদ্রোই ব্যবধান দ্বিগুণ করেন।
সর্বশেষ ম্যাচের একাদশ থেকে শুরুতে আট পরিবর্তন এনেছিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি। দ্বিতীয়ার্ধে শুরুতে বদলি করেন চারজনকে। এর মধ্যে ভিনিসিয়ুসের জায়গায় নামানো হয় স্যামুয়েল লিনোকে।




