কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
পিরোজপুরের কাউখালীতে বিএনপি কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনের মামলায়(বর্তমানে কার্যক্রম নিষিদ্ধঘোষিত) আমরাজুড়ি ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য জহির ফরাজীকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের কুমিয়ান গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার জহির কুমিয়ান গ্রামের মৃত নুরুল হক ফরাজীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট কাউখালী উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক ব্যবহারের ঘটনায় দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ২০২৪ সালের ১৩ অক্টোবর কাউখালী থানায় মামলা করা হয়।
The post কাউখালীতে বিএনপি কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ মামলায় শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.