সংসদ সদস্য হয়ে একজন সরকারি কর্মকর্তাকে নিজ কার্যালয়ে গিয়ে ফুল দিয়ে বরণের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পক্ষে-বিপক্ষে নানা মন্তব্য করা হয়েছে।
একজন লিখেছেন,‘আল্লাহ এদের মাথার শুবুদ্ধী দাও, ইউএনও আর এমপির পদমর্যাদা সম্পর্কে জানতে চাই। একজন এমপি কোন প্রক্রিয়ায় ইউএনওকে সংবর্ধনা দিতে পারে? সব গিয়েছে…।’
আরেকজন মন্তব্য করেছেন, ‘এমপি ইউওনো কে বরন করলো?? নাকি ইউওনো এমপি কে বরন করলো?? প্রটোকল মাফিক কে কাকে বরন করা উচিত!!!’
এ সম্পর্কে সচেতন নাগরিক কমিটি সনাকের সদস্য মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘একজন সংসদ সদস্য যেভাবে দলবল নিয়ে ইউএনওর দপ্তরে গিয়ে ফুল দিলেন, তাতে সরকারি কর্মকর্তার ওপর রাজনৈতিক প্রভাব ও অপ্রকাশিত চাপ তৈরির বার্তা যায়। এতে প্রশাসনিক নিরপেক্ষতাও প্রশ্নবিদ্ধ হতে পারে।’




