কূটনীতিতে ‘ভারসাম্য’ বজায় রাখাই বাংলাদেশের বড় চ্যালেঞ্জ | চ্যানেল আই অনলাইন

কূটনীতিতে ‘ভারসাম্য’ বজায় রাখাই বাংলাদেশের বড় চ্যালেঞ্জ | চ্যানেল আই অনলাইন

স্বার্থ, সংঘাত আর ক্ষমতার দ্বন্দ্বের মাঝে বৈশ্বিক কূটনীতিতে ‘ভারসাম্য’ বজায় রাখাই বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ মনে করেন বিশেষজ্ঞ হুমায়ুন কবীর। তার মতে, সঠিক বাস্তবায়ন করতে পারলে নতুন সরকারের ট্যাগলাইন ‘বাংলাদেশ ফার্স্ট’ হতে পারে সেই সঙ্কটের সমাধান। সাবেক এই কূটনীতিক বলেন, নিজেদের প্রয়োজনে সম্পর্কের মাত্রা নির্ধারণ করতে হবে।