ক্লাবে ফিরে এমন সংবর্ধনা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রোনালদো। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘আন্তর্জাতিক খেলোয়াড় হিসেবে আমার সবচেয়ে বেশি ম্যাচ খেলার অর্জনকে উদ্যাপন করার জন্য আল-নাসর এবং আমার সতীর্থদের ধন্যবাদ।’ এই পোস্টে সতীর্থ আবদুলরহমান ঘারিবকে জন্মদিনের শুভেচ্ছাও জানান রোনালদো।
টুইটারে আল-নাসরের পোস্ট করা একটি ভিডিওতে দেখা দেখা গেছে, পাশাপাশি দুটি কেক রাখা। একটিতে লেখা আছে ‘ইতিহাস’ এবং অন্যটিতে লেখা ‘শুভ জন্মদিন ঘারিব’। ইউরোর বাছাইপর্বের ম্যাচ শেষে মাদ্রিদ ঘুরে আল-নাসরে যোগ দিয়েছেন রোনালদো। ৫ এপ্রিল ক্লাবের হয়ে মাঠে নামার কথা তাঁর। প্রো লিগের ম্যাচে রোনালদোদের প্রতিপক্ষ আল-আদালাহ।



