কেমন হল সাদিও ‎মানেদের বিশ্বকাপ দল | চ্যানেল আই অনলাইন

কেমন হল সাদিও ‎মানেদের বিশ্বকাপ দল | চ্যানেল আই অনলাইন

আফ্রিকা কাপ অব নেশনসের মাঠের চ্যাম্পিয়ন সেনেগাল। যদিও পরে কাগজে কলমে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। সেই মাঠের চ্যাম্পিয়নদের নিয়ে ২৬ সদস্যের বিশ্বকাপ দল দিয়েছে সেনেগাল। আছেন সাদিও মানে, নিকোলাস জ্যাকসন, এডুয়ার্ড মেন্ডির মতো তারকারা।

সেনেগাল এবার ডিফেন্ডারদের উপর বেশি ভরসা রাখছে। ২৬ সদস্যের দলে ১০ জন ডিফেন্ডার। আছেন কালিদু কৌলিবালি, আবদৌলায়ে সেক এবং ইসমাইল জ্যাকবসরা। গোলবার সামলাবেন ম্যানচেস্টার ইউনাইটেডের মেন্ডি।

ম্যাচে গোল করতে সাদিও মানে, ইসমাইলা সার, নিকোলাস জ্যাকসন থাকছেন। আছেন শেরিফ এনদিয়াদে, বাম্বা দিয়েং।

সেনেগাল বিশ্বকাপ দল
‎কোচ: পেপে থিয়াও

‎গোলরক্ষক: এডুয়ার্ড মেন্ডি, মোরি ডিউ, ইয়েভান ডিউফ।
‎ডিফেন্ডার: ক্রেপিন দিয়াত্তা, অ্যান্টোইন মেন্ডি, কালিদু কৌলিবালি, এল হাদজি মালিক ডিউফ, মামদৌ সার, মুসা নিয়াখাতে, মুস্তাফা এমবৌ, আবদৌলায়ে সেক, ইসমাইল জ্যাকবস, ইলাই কামারা।
‎মিডফিল্ডার: ইদ্রিসা গানা গুয়ে, পাপা গুয়ে, লামিনে কামারা, হাবিব দিয়ারা, পাথে সিস, পেপে মাতার সার, বারা সাপোকো এনদিয়ায়ে।
‎ফরোয়ার্ড: সাদিও মানে, ইসমাইলা সার, ইলিমান এনদিয়ায়ে, আসানে দিয়াও, ইব্রাহিম এমবায়ে, নিকোলাস জ্যাকসন, বাম্বা দিয়েং, শেরিফ এনদিয়ায়ে।