কোরআনের প্রথম উচ্চস্বর পাঠক

 কোরআনের প্রথম উচ্চস্বর পাঠক

মক্কায় রাসুলে করিমের (সা.) পর আবদুল্লাহ্‌ ইবনে মাসুদ উচ্চকণ্ঠে কোরআন শরিফ পড়েন। একদিন রাসুলে করিমের (সা.) সাহাবিরা একত্র হয়ে আলোচনা করছিলেন এবং তখনই ধরা পড়ল যে কোরাইশরা উচ্চস্বরে কোরআন পাঠ এখনো শোনেনি। প্রশ্ন উঠল, তাদের কে জোরে কোরআন পাঠ করে শোনাবে?