স্বাস্থ্যসেবা, শরীরচর্চা, ফ্যাশন ও ডাইনিংসহ বিভিন্ন খাতে পার্টনারশিপের মাধ্যমে প্রতিষ্ঠানের কর্মীদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে নতুন উদ্যোগ গ্রহণ করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ রিসোর্স।
এ উদ্যোগের অংশ হিসেবে প্রতিষ্ঠানটি সুখী, ইউনাইটেড হেলথকেয়ার, শান্তা লাইফ, অ্যালাইট ইন জেন, পারসোনা, ওয়েলনেস বাই মুন, জনস ফিটনেস হাব ও ফেব্রিলাইফের সঙ্গে পার্টনারশিপ স্থাপন করছে। এ ছাড়া ওশান প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্ট, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট, অ্যাসকট দ্য রেসিডেন্স ঢাকা এবং বিভিন্ন রেস্তোরাঁ ও ক্যাফের সঙ্গেও পার্টনারশিপে যুক্ত হয়েছে প্রতিষ্ঠানটি।




