
মুক্তির আগেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা নানির নতুন সিনেমা ‘দ্য প্যারাডাইস’। প্রথম শো শুরুর আগেই ছবিটির অগ্রিম বুকিং ৪০ কোটি রুপি ছাড়িয়েছে!
ফলে এটি নানির ক্যারিয়ারের সবচেয়ে বড় ওপেনিং হতে যাচ্ছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
শ্রীকান্ত ওদেলার পরিচালনায় ‘দ্য প্যারাডাইস’ মুক্তি পাচ্ছে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)। এর এক দিন আগে (২৩ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে পেইড প্রিমিয়ার শো। মুক্তির আগেই ছবিটির বিশ্বব্যাপী অগ্রিম আয় ৪০ কোটি রুপি ছাড়িয়ে গেছে।
এর আগে নানির সবচেয়ে বড় ওপেনিং ছিল ‘হিট: দ্য থার্ড কেস’। ছবিটি প্রথম দিনে বিশ্বব্যাপী প্রায় ৩৭ কোটি ৮০ লাখ রুপি আয় করেছিল। নানির আরেক আলোচিত সিনেমা ‘দশরা’ প্রথম দিনে আয় করেছিল প্রায় ৩৬ কোটি ২৫ লাখ রুপি।
অগ্রিম বুকিংয়ের হিসাবে ‘দ্য প্যারাডাইস’ ইতোমধ্যে সেই দুই ছবিকে ছাড়িয়ে গেছে। ভারতে ছবিটির অগ্রিম আয় প্রায় ২৫ কোটি ২৫ লাখ রুপি বলে জানানো হয়েছে। বিশ্বব্যাপী প্রথম দিনের অগ্রিম আয় ৪০ কোটি রুপি ছাড়িয়েছে। বক্স অফিস বিশ্লেষণে ছবিটির প্রথম দিনের আয় ৫০ কোটি রুপি ছাড়াতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
‘দ্য প্যারাডাইস’ নানি ও পরিচালক শ্রীকান্ত ওদেলার দ্বিতীয় সিনেমা। এর আগে এই জুটি ‘দশরা’ সিনেমায় কাজ করেছিলেন। ‘দশরা’র সাফল্যের পর তাদের নতুন সিনেমা ঘিরে দর্শকের আগ্রহ শুরু থেকেই ছিল তুঙ্গে। এবার আরও বড় পরিসরে নির্মিত অ্যাকশনধর্মী এই সিনেমা নিয়ে সেই আগ্রহই প্রতিফলিত হচ্ছে অগ্রিম বুকিংয়ে।
অগ্রিম বুকিংয়ের এই হিসাব ধরে ‘দ্য প্যারাডাইস’ নানির ক্যারিয়ারের সবচেয়ে বড় ওপেনিংয়ের পথে রয়েছে। পাশাপাশি ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সিনেমাটি তথাকথিত ‘টিয়ার-২’ তেলুগু তারকাদের মধ্যে প্রথম দিনের আয়ের নতুন মাপকাঠিও তৈরি করতে পারে। স্যাকনিল্ক
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
