
বলিউড তারকাদের টিভি শোয়ের সঞ্চালক হওয়া নতুন কোন বিষয় নয়। ইতোপূর্বেই অমিতাভ বচ্চন থেকে শুরু করে শাহরুখ, সালমানসহ একাধিক তারকা সঞ্চালনায় নাম লিখিয়েছেন। এবার সনি টিভির জনপ্রিয় শো ‘ক্রাইম পেট্রোল’-এর নতুন সিজনের সঞ্চালকের দায়িত্ব নিয়েছেন অজয় দেবগণ।
৩১ আগস্ট থেকেই শুরু হয়েছে অনুষ্ঠানের নতুন পর্ব। অজয়ের এই টেলিভিশন অভিষেক নিয়ে দর্শকদের আগ্রহ যেমন তুঙ্গে, তেমনই আলোচনায় এসেছে তার পারিশ্রমিকও।
সূত্রের খবর, ‘ক্রাইম পেট্রোল’-এর নতুন সিজনের জন্য ১৫টি এপিসোডের চুক্তি করেছেন অজয় দেবগন। গোটা সিজনের জন্য তার পারিশ্রমিক প্রায় ৯০ কোটি রুপি বলে দাবি করা হচ্ছে।
অর্থাৎ, হিসাব করলে প্রতি এপিসোডে প্রায় ৬ কোটি টাকা। এই অঙ্ক তাকে দেশের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া টেলিভিশন সঞ্চালকদের তালিকায় অবশ্যই প্রথম সারিতে রাখছে। কিন্তু দেশের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত টিভি হোস্ট এখনও তিনি নন।
এই তালিকায় এখনও শীর্ষস্থান ধরে রেখেছেন সালমান খান। ‘বিগ বস’-এর সঞ্চালক হিসেবে দীর্ঘদিন ধরেই টেলিভিশনে রাজত্ব করছেন ভাইজান। প্রায় ১৫ বছর ধরে এই রিয়েলিটি শোয়ের সঙ্গে যুক্ত তিনি। বছরের পর বছর অনুষ্ঠানের জনপ্রিয়তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে তার পারিশ্রমিকও।
‘বিগ বস’-এর সঞ্চালনা শুরু করার সময় সালমান প্রতি এপিসোডে প্রায় ২.৫ কোটি টাকা পেতেন। পরবর্তী সময়ে সেই অঙ্ক একাধিকবার বেড়েছে। ‘বিগ বস’-এর ১৫ ও ১৬ নম্বর সিজনে তার পারিশ্রমিক সপ্তাহে প্রায় ১৫ কোটি টাকা পর্যন্ত পৌঁছেছিল বলে খবর। চার মাসের দীর্ঘ সিজন ধরলে সেই অঙ্ক প্রায় ২৫০ কোটি টাকায় পৌঁছতে পারে।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
