ক্রিকেট খেলা নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে তরুণ নিহত

ক্রিকেট খেলা নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে তরুণ নিহত

মৌলভীবাজারের রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত তারেক (২২) নামের এক তরুণ মারা গেছেন। তারেক রাজনগর উপজেলার ঘরগাঁও গ্রামের গাজী মিয়ার ছেলে।

বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজনগর উপজেলার ঘরগাঁও গ্রামের খেলার মাঠে এ ঘটনা ঘটে।