‘ক্ষুদ্র ঋণের ধারণা জিয়াউর রহমানের, নোবেল পাওয়া উচিত ছিল’

‘ক্ষুদ্র ঋণের ধারণা জিয়াউর রহমানের, নোবেল পাওয়া উচিত ছিল’

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষুদ্র ঋণের ধারণা বাস্তবায়নের পথপ্রদর্শন করেছিলেন। তাই ক্ষুদ্র ঋণের অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁর নোবেল পুরস্কার পাওয়া উচিত ছিল বলে তিনি মন্তব্য করেন।

সোমবার (১ জুন) সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের আতিদ্যপুর বাজারে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন মাদারীপুর জেলা শাখার উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হেলেন জেরিন খান বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৭১ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত সময়কালে দেশ নানামুখী সংকট, নির্যাতন ও দুর্ভিক্ষের মধ্য দিয়ে অতিক্রম করে। ১৫ আগস্টের মর্মান্তিক ঘটনার পর বাংলাদেশ যখন অনিশ্চয়তার মধ্যে পড়ে, তখন দেশের নেতৃত্ব গ্রহণ করেন জিয়াউর রহমান।

তিনি আরও বলেন, মাত্র সাড়ে তিন বছরের শাসনামলে তিনি যুদ্ধবিধ্বস্ত ও সংকটাপন্ন দেশকে উন্নয়ন ও স্থিতিশীলতার পথে এগিয়ে নেন। তাঁর নেতৃত্বে গ্রামাঞ্চলে উন্নয়নের ধারা সূচিত হয় এবং সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে জীবনযাপনের সুযোগ লাভ করে।

অনুষ্ঠানে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের মাদারীপুর জেলা শাখার সভাপতি লিটন হোসেন নয়ন সভাপতিত্ব করেন। আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামিনুর হোসেন মিঠু, জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু, বিএনপির কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা মহিলা দলের সভাপতি লাইজু আক্তার, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক দুলালসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Zoom Bangla News

Zoom Bangla News

inews.zoombangla.com


Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.


Follow Zoom Bangla News On Google