খাগড়াছড়িতে ৮ দোকান ভস্মীভূত, ক্ষতি কোটি টাকা | বাংলাদেশ

খাগড়াছড়িতে ৮ দোকান ভস্মীভূত, ক্ষতি কোটি টাকা | বাংলাদেশ

<![CDATA[

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় আগুনে পুড়ে আটটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার (৪ এপ্রিল) মধ্যরাতে দীঘিনালা থানা বাজারে এ দুর্ঘটনা ঘটে। আগুনে কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি স্থানীয় ব্যবসায়ীদের।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত সাড়ে ১২ টার দিকে দীঘিনালা থানা বাজারের শেষ অংশে আগুন সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষতিগ্রস্ত দোকান গুলোর মধ্যে স্বর্ণকার, জুতা, ক্রোকারিজ, হার্ডওয়ার, মুদি ও সিগারেটের গুদাম রয়েছে। আনুমানিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলছেন স্থানীয়রা।

আরও পড়ুন:  আগুন লাগলে যা করবেন

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলি জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। দেড় ঘণ্টায় চেষ্টায় ফায়ার সার্ভিস ও স্থানীয়রা রাত ২টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে আটটি দোকান পুড়ে গেছে।

]]>