LATEST
স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতা বরদাশত করা হবে না: নির্বাচন কমিশনার সানাউল্লাহ সরকার গঠনের সংকট কাটাতে দুই প্রতিদ্বন্দ্বীর বৈঠক চাঁদপুরে গণঅধিকার পরিষদের অবস্থান কর্মসূচি পণ্যের সহজলভ্যতা বাড়াতে স্যামসাংয়ের অংশীদার হলো এসইবিএল ৪৬তম বিসিএসে নিয়োগ পেলেন ১৪১৬ জন হঠাৎ বাইক বিকল হয়ে গেলে কী করবেন? জানুন বিপদ থেকে বাঁচার উপায় বাঘ লোকালয়ে আসতে পারবে, হাসিনা ও তার দোসরদের আশার সুযোগ নেই: ড. মনিরুজ্জামান সরকার অসহায় রোগীদের অনুদান দিগুণ করেছে: এমপি এমরান
Districts News Updates

খুলনায় অস্ত্র ও গুলিসহ জলদস্যুর ২ সহযোগী গ্রেফতার

খুলনায় অস্ত্র ও গুলিসহ জলদস্যুর ২ সহযোগী গ্রেফতার

খুলনা: খুলনার কয়রা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলিসহ সুন্দরবনের জলদস্যু বাহিনীর দুই সহযোগীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ৫ নম্বর কয়রা পাড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে এসআরবি-৬-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন কয়রা উপজেলার কেরামত গাজীর ছেলে হাফিজুর রহমান (৩৭) এবং জামাল ফারুকের ছেলে আব্দুর রহিম (২৬)।

এসআরবি-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে এসআরবি-৬-এর স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল কয়রা উপজেলার ৫ নম্বর কয়রা ইউনিয়নের পাড়পাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় জলদস্যুদের দুই সহযোগীকে আটক করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত হাফিজুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে পাড়পাড়া এলাকার জলদস্যু দলপতি ইয়াদ আলী পাড়ের বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখান থেকে দস্যুতার কাজে ব্যবহৃত চারটি আগ্নেয়াস্ত্র, ২৫ রাউন্ড শর্টগানের গুলি এবং ৪৬০ রাউন্ড এয়ারগানের গুলি উদ্ধার করা হয়।

এসআরবি আরও জানায়, গ্রেফতার হাফিজুর রহমানের বিরুদ্ধে অস্ত্র ও গোলাবারুদ দিয়ে জলদস্যুদের সহায়তা করার প্রমাণ পাওয়া গেছে। অন্যদিকে, আব্দুর রহিম জলদস্যুদের নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও রসদ সরবরাহের পাশাপাশি এলাকায় সোর্স হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান সম্পর্কে তথ্য দিয়ে দস্যুদের সহযোগিতা করতেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ গ্রেফতারকৃতদের কয়রা থানায় হস্তান্তর করা হয়েছে।

The post খুলনায় অস্ত্র ও গুলিসহ জলদস্যুর ২ সহযোগী গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

More in Districts News Updates

View all

Latest news