LATEST
Jim Pender gets Counties Cup revenge as Gigi wins photo finish at Pukekohe দেশের স্বার্থে আমাদের ঐক্যের কোনো বিকল্প নেই- এমপি মানিক বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা সাময়িক বহিষ্কার সাফ–ব্যর্থতায় ডুলিকে রাখা হবে নাকি বিদায়, সিদ্ধান্ত নিতে সময় চায় বাফুফে শিক্ষকদের প্রাপ্য সম্মান ও আর্থিক সুবিধা বিষয়ে যা বললেন প্রতিমন্ত্রী অপরাধীদের ছাড় নয়, আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা: আইনমন্ত্রী বিশ্বনাথে প্রবাসী গোলজার খানকে নাগরিক সংবর্ধনা ফ্যামিলি কার্ডের জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার আহ্বান
Districts News Updates

গাইবান্ধায় নির্মাণাধীন ভবন থেকে ককটেল-পেট্রোল বোমা উদ্ধার

গাইবান্ধায় নির্মাণাধীন ভবন থেকে ককটেল-পেট্রোল বোমা উদ্ধার

গাইবান্ধা: গাইবান্ধায় একটি নির্মাণাধীন ভবন থেকে তিনটি ককটেল ও তিনটি পেট্রোল বোমা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে, শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের পূর্ব পাশে সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট এলাকার জিসান ফিলিং স্টেশন ও একটি ইটভাটার পাশের নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।

গণমাধ্যমে পাঠানো এসআরবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসআরবি-১৩-এর গাইবান্ধা ক্যাম্পের (সিপিসি-৩) একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ধাপেরহাট এলাকার জিসান ফিলিং স্টেশন ও একটি ইটভাটার পাশের নির্মাণাধীন ভবনে অভিযান চালায়। এ সময় সেখানে ককটেল ও পেট্রোল বোমাগুলো পাওয়া যায়। পরে সংস্থাটির বোম্ব ডিসপোজাল টিমকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে ককটেল ও পেট্রোল বোমাগুলো উদ্ধার করে। পরে উদ্ধার করা বিস্ফোরকগুলো সাদুল্লাপুর থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে জমা দেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়।

তবে বিজ্ঞপ্তিতে এসবে কারা জড়িত কিংবা ককটেল এবং পেট্রোল বোমা সেখানে কীভাবে এলো, তা উল্লেখ করা হয়নি

The post গাইবান্ধায় নির্মাণাধীন ভবন থেকে ককটেল-পেট্রোল বোমা উদ্ধার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

More in Districts News Updates

View all

Latest news