বিশ্বব্যাপী সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) বলছে, সাংবাদিক ইভান রাশিয়ায় ভাগনার গ্রুপের ওপর কাজ করতে গিয়েছিলেন। তিনি সেখানে এক বছরের বেশি সময় ধরে কাজ করছেন। এর আগে তিনি এএফপি ও মস্কো টাইমসেও কাজ করেছেন।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এটা এফএসবির দায়িত্ব। তারা ইতিমধ্যে একটি বিবৃতি দিয়েছে। এখন পর্যন্ত আমি যা বলতে পারি, তা হচ্ছে তিনি হাতেনাতে ধরা পড়েছেন।
গত বছরের ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ বাহিনীর হামলা শুরুর আগে থেকেই সেখানে সাংবাদিকতা করা অনেক কঠিন ছিল। সেখানে স্বাধীন সাংবাদিকদের বিদেশি এজেন্ট তকমা দেওয়া হয়। এর আগে বিবিসির সাংবাদিক সারাহ রেইনফোর্ডকে দেশ থেকে বের করে দেওয়া হয়।



