গুলশানে কিংফিশার রেস্তোরাঁয় অভিযান: বিলবোর্ডের আড়ালে গোপন গুদাম, বিপুল মদ-বিয়ার জব্দ

গুলশানে কিংফিশার রেস্তোরাঁয় অভিযান: বিলবোর্ডের আড়ালে গোপন গুদাম, বিপুল মদ-বিয়ার জব্দ

রেজভী আহম্মেদ বলেন, অভিযানের সময় পোষা প্রাণী দিয়ে ভয় দেখানোর চেষ্টা করা হয়। ক্রেতার তুলনায় সেখানে শেলফে রাখা মদ ছিল কম। কিন্তু সন্দেহ হওয়ায় বিলবোর্ড খোলা হয়। সেখানকার গোপন কক্ষের বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অসহযোগিতা করা হয়। কক্ষের দরজার চাবি দেওয়া হয়নি। বিভিন্ন কৌশল অবলম্বন করা হয়। তবে অভিযানে বাধা দেওয়া হয়নি। তাই কাউকে আটক করা হয়নি। তবে তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, উচ্চ শুল্ক আরোপযোগ্য পণ্য, বিশেষ করে মদ ও মদজাতীয় পানীয় শুল্ক ফাঁকি দিয়ে সংগ্রহ ও বিক্রি করা হচ্ছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযানটি চালানো হয়। এর উদ্দেশ্য ছিল পণ্যের বৈধ উৎস যাচাই, বিক্রির ক্ষেত্রে মূল্য সংযোজন কর (ভ্যাট) ফাঁকি হয়েছে কি না, বিক্রয়লব্ধ অর্থ আয়কর নথিতে দেখানো হয়েছে কি না এবং লেনদেনে অর্থ পাচারের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা।

কাস্টমস গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ৮২৬ লিটার মদ এবং দেশি-বিদেশি ব্র্যান্ডের ১ হাজার ৫৩৩ লিটার বিয়ার জব্দ করা হয়। এসব ব্র্যান্ডের মধ্যে রয়েছে শিভাস রিগ্যাল, ব্ল্যাক লেবেল, রেড লেবেল, জ্যাক ড্যানিয়েলস, গোল্ড লেবেল, গর্ডনস জিন ও অ্যাবসলিউট ভদকা। এ ছাড়া হান্টার, হাইনেকেনসহ বিভিন্ন ব্র্যান্ডের বিয়ার পাওয়া গেছে।