গোল করে ও করিয়ে ফ্রান্সকে জেতালেন অধিনায়ক এমবাপ্পে

গোল করে ও করিয়ে ফ্রান্সকে জেতালেন অধিনায়ক এমবাপ্পে

ফ্রান্সের আক্রমণ দিয়েই শুরু হয় দ্বিতীয়ার্ধ। ৩ গোলে পিছিয়ে থেকে নেদারল্যান্ডসও ম্যাচে ফেরার চেষ্টাটা চালিয়ে যায়। ৫৮ মিনিটে মেম্ফিস ডিপাই গোলরক্ষক বরাবর ফ্রি–কিক নেন। এখান থেকে নেদারল্যান্ডস কর্ণার পেলেও তা কাজে লাগাতে পারেনি। উল্টো ডাচদের নেওয়া সেই কর্নার থেকে বল কেড়ে নিয়ে পাল্টা আক্রমণে যায় ফ্রান্স। ৭৭ মিনিটে গ্রিজম্যানকে তুলে নেন দিদিয়ের দেশম।

৭৮ মিনিটে সহজ একটি সুযোগ মিস করেন এমবাপ্পে। ফরাসি অধিনায়কের শট দারুণ দক্ষতায় রুখে দেন ডাচ গোলরক্ষক। তবে বেশিক্ষণ আর তাঁকে আটকে রাখা যায়নি। ম্যাচের ৮৮ মিনিটে দুর্দান্ত এক গোল করেন এমবাপ্পে। এই গোলে তিনি ফ্রান্স জাতীয় দলের পঞ্চম সর্বোচ্চ গোলদাতা হয়ে যান, ছাড়িয়ে গেছেন করিম বেনজেমাকে। ফ্রান্সের হয়ে তাঁর গোল এখন ৩৮টি। ম্যাচের শেষ মুহুর্তে পেনাল্টি পেলেও গোল করতে পারেননি ডিপাই।

ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের আরেক ম্যাচে রোমেলো লুকাকুর হ্যাটট্রিকে সুইডেনকে ৩–০ গোলে হারিয়েছে বেলজিয়াম।