গৌরনদী ((বরিশাল) প্রতিনিধি:
বরিশালের গৌরনদীতে জমি লিখে দেওয়ার প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৩) ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি সেন্টু ভূঁইয়াকে (৫৫) গ্রেফতার করেছে এসআরবি-৮।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৮টার দিকে রাজধানীর হাতিরঝিল থানার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে তাকে বরিশাল অতিরিক্ত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেফতার সেন্টু ভূঁইয়া গৌরনদী পৌরসভার দক্ষিণ পালরদী এলাকার মৃত হাসেম ভূঁইয়ার ছেলে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার রাতে ঢাকার হাতিরঝিল এলাকায় সেন্টু ভূঁইয়ার এক ঘনিষ্ঠ আত্মীয়ের বাসায় অভিযান চালায় বরিশাল এসআরবি-৮-এর একটি দল। সেখান থেকে মামলার এজাহারভুক্ত এই আসামিকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৩ নভেম্বর জমি লিখে দেওয়ার কথা বলে প্রতিবেশী সপ্তম শ্রেণির ওই ছাত্রীকে নিজ বাসায় ডেকে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন সেন্টু ভূঁইয়া। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে গত ৯ নভেম্বর রাতে সেন্টু ভূঁইয়াকে আসামি করে গৌরনদী থানায় একটি ধর্ষণ মামলা করেন। মামলা হওয়ার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
The post গৌরনদীতে জমি লিখে দেওয়ার কথা বলে স্কুলছাত্রীকে ধর্ষণ, ঢাকায় যুবক গ্রেফতার appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.