নির্ধারিত সময়ে ওই চারজন সেখানে উপস্থিত হলে মৌখিক পরীক্ষার সময় তোলা ছবির সঙ্গে তাঁদের চেহারার অমিল ধরা পড়ে।
এজাহারে বলা হয়, তাঁদের চেহারার সঙ্গে মৌখিক পরীক্ষায় উপস্থিত ওই রেজিস্ট্রেশনধারী ব্যক্তিদের চেহারা ভিন্ন হওয়ায় তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, অন্য ব্যক্তিরা তাঁদের হয়ে মৌখিক পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তাঁরা নিজেরা ওই পরীক্ষা দেননি। পরে তাঁরা দোষ স্বীকার করে লিখিত বক্তব্যও দেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় গত ৫ মে সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহায়কের শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ২ হাজার ৭৮৪ জন এবং অফিস সহায়ক পদে ২৩ হাজার ৭০৯ জন আবেদন করেন।
অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষা হয় ১৯ জুন বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পাঁচটি কেন্দ্রে। এতে ৯ হাজার ৩১৮ জন অংশ নেন। তাঁদের মধ্য থেকে ১০৭ জনকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়।




