২০২৭ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে। এবারের আসরে সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছেন ব্রিটিশ গায়িকা রায়ে। তার ঝুলিতে উঠেছে ১১টি মনোনয়ন! দ্বিতীয় অবস্থানে রয়েছেন স্প্যানিশ গায়িকা রোজালিয়া।
তিনি পেয়েছেন ৯টি মনোনয়ন। এ ছাড়া এলা ল্যাংলি, মিরান্ডা ল্যামবার্ট, অলিভিয়া রদ্রিগো ও ফোবি ব্রিজার্স পেয়েছেন সাতটি করে মনোনয়ন।
ব্রুনো মার্স
সোমবার (১৬ নভেম্বর) প্রকাশিত তালিকায় ব্রুনো মার্স, লিওন থমাস ও অলিভিয়া ডিন পেয়েছেন ছয়টি করে মনোনয়ন। অন্যদিকে পাঁচটি মনোনয়ন পেয়ে এবারও চমক দেখিয়েছেন টেইলর সুইফট।
এবারের গ্র্যামিতে নারী শিল্পীদের আধিপত্যও চোখে পড়ার মতো। অ্যালবাম অব দ্য ইয়ার বিভাগে আট মনোনয়নের মধ্যে সাতটিই পেয়েছেন নারী শিল্পীরা। সং অব দ্য ইয়ার বিভাগেও একই চিত্র।
এবারের মনোনয়ন তালিকায় সবচেয়ে আলোচিত ঘটনা রায়ের ১১টি মনোনয়ন। অ্যালবাম অব দ্য ইয়ার, রেকর্ড অব দ্য ইয়ার ও সং অব দ্য ইয়ারসহ গুরুত্বপূর্ণ বিভাগগুলোতে জায়গা করে নিয়েছেন তিনি।
রায়ে
অন্যদিকে টেইলর সুইফটের জন্যও এবারের গ্র্যামি বিশেষ। ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ অ্যালবামের জন্য রেকর্ড অব দ্য ইয়ার বিভাগে মনোনয়ন পাওয়ায় টানা পাঁচটি অ্যালবাম নিয়ে এই বিভাগে মনোনয়ন পাওয়ার রেকর্ডে কেনড্রিক লামারের সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠেছেন তিনি।
অ্যালবাম অব দ্য ইয়ার বিভাগে মনোনয়ন পেয়েছে ফোবি ব্রিজার্সের ‘লস্ট উইকেন্ড’, অলিভিয়া ডিনের ‘দ্য আর্ট অব লাভিং’, এলা ল্যাংলির ‘ড্যান্ডেলিয়ন’, ব্রুনো মার্সের ‘দ্য রোমান্টিক’, রায়ের ‘দিস মিউজিক মে কনটেইন হোপ’, অলিভিয়া রদ্রিগোর ‘ইউ সিম প্রিটি স্যাড ফর আ গার্ল সো ইন লাভ’, রোজালিয়ার ‘লাক্স’ এবং টেইলর সুইফটের ‘দ্য লাইফ অব আ শোগার্ল’।
এবারের গ্র্যামিতে হিপ-হপ ঘরানার উপস্থিতি তুলনামূলক কম। সেরা নতুন শিল্পী বিভাগে ডন টলিভারের মনোনয়ন ছাড়া গুরুত্বপূর্ণ সাধারণ বিভাগগুলোতে এই ঘরানার প্রতিনিধিত্ব নেই। অন্যদিকে হ্যারি স্টাইলস কোনো বিভাগেই মনোনয়ন পাননি। নোয়া কাহান পেয়েছেন মাত্র একটি মনোনয়ন।
আরও পড়ুন : সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্থান ৯৭
আগামী ৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম অ্যারেনায় বসবে ৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের আসর। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে এবিসি। পাশাপাশি ডিজনি প্লাস ও হুলুতে দেখা যাবে অনুষ্ঠানটি।
The post গ্র্যামিতে নারীদের দাপট, চমক দেখালেন টেইলর সুইফট appeared first on ZoomBangla.