ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বিতর্ক থেকে নতুন করে ফেরা, ১৬৫ কোটি টাকার মালিক এই অভিনেত্রী

ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বিতর্ক থেকে নতুন করে ফেরা, ১৬৫ কোটি টাকার মালিক এই অভিনেত্রী

২০১০ সালে ডেভিড ফিঞ্চারের ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’-এ ছোট চরিত্রে অভিনয় করেন। এরপর ‘বেস্ট্রান্ড’, ‘২১ জাম্প স্ট্রিট’, ‘দ্য ফাইভ-ইয়ার এনগেজমেন্ট’, ‘বেন অ্যান্ড কেট’সহ বেশ কিছু কাজ করেন। তবে এগুলো তাঁকে বড় তারকা বানাতে পারেনি।
সে কাজ করে দেয় একটি বইয়ের চলচ্চিত্রায়ণ।

‘ফিফটি শেডস’ বদলে দিল সবকিছু
২০১৫ সালে মুক্তি পায় ‘ফিফটি শেডস অব গ্রে’। ই এল জেমসের বহুল আলোচিত উপন্যাস অবলম্বনে ছবিতে ডাকোটা অভিনয় করেন আনাস্তাসিয়া স্টিল চরিত্রে, তাঁর বিপরীতে ছিলেন জেমি ডরনান।

ছবিটি মুক্তির আগেই ছিল তুমুল আলোচনায়; কারণ, গল্পে ছিল যৌন সম্পর্ক, আধিপত্য, নগ্নতা ও প্রাপ্তবয়স্ক সম্পর্কের নানা জটিলতা। ডাকোটার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল—এ ধরনের দৃশ্যে ক্যামেরার সামনে নিজেকে কতটা উন্মুক্ত করবেন এবং চরিত্রটিকে কীভাবে বিশ্বাসযোগ্য করে তুলবেন।

শেষ পর্যন্ত ডাকোটা পিছিয়ে যাননি। পরিচালক স্যাম টেলর-জনসনও তাঁর সাহসের প্রশংসা করেছিলেন। ডাকোটা নিজেও জানিয়েছিলেন, অন্তরঙ্গ দৃশ্যগুলোয় তিনি অত্যন্ত সংবেদনশীল ও ব্যক্তিগত অবস্থার মধ্য দিয়ে গেছেন। এসব দৃশ্যের শুটিংয়ের সময় সেট ছিল সীমিত মানুষ নিয়ে, যাতে অভিনেতাদের ব্যক্তিগত পরিসর বজায় থাকে।

শুধু অভিনয় নয়, চরিত্রটির জন্য শারীরিক প্রস্তুতিও নিতে হয়েছিল ডাকোটাকে। ২০১৫ সালের এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ছবিতে নগ্ন হওয়ার বিষয়টি মাথায় রেখেই শরীরকে প্রস্তুত করেছিলেন।