চট্টগ্রামের ২ নম্বর গেট শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট – DesheBideshe

চট্টগ্রামের ২ নম্বর গেট শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট – DesheBideshe

চট্টগ্রামের ২ নম্বর গেট শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট – DesheBideshe

চট্টগ্রাম, ১১ এপ্রিল – চট্টগ্রাম নগরীর ব্যস্ততম ২ নম্বর গেট এলাকায় অবস্থিত চিটাগং শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকালে লাগা এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের এক অপারেটর জানান, সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে ওই শপিং কমপ্লেক্সে আগুন লাগার খবর পান তারা।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। স্থানীয়দের ধারণা, শপিং কমপ্লেক্সটির দ্বিতীয় তলায় থাকা একটি গুদাম থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে।

তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি। আগুন সম্পূর্ণ নির্বাপণ করার পর বিস্তারিত তথ্য জানা যাবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

এস এম/ ১১ এপ্রিল ২০২৬