চট্টগ্রাম বন্দরে চীনা জাহাজের প্রকৌশলী নিখোঁজ | বাংলাদেশ

চট্টগ্রাম বন্দরে চীনা জাহাজের প্রকৌশলী নিখোঁজ | বাংলাদেশ

<![CDATA[

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে চীনের একটি জাহাজ থেকে সাগরে পড়ে এক প্রকৌশলী নিখোঁজ হয়েছেন। নিখোঁজের ২৪ ঘণ্টার বেশি সময় পার হলেও এখনও তার কোনো খোঁজ পায়নি বন্দর কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে বন্দরের বহির্নোঙরের আলফা অ্যাংকরেজে এ ঘটনা ঘটেছে। নিখোঁজ জ্যাংক মিন ইয়ান (৪১) চীনের নাগরিক। তিনি চীনের পতাকাবাহী ‘এমভি ক্যাং হুয়ান’ জাহাজের প্রধান প্রকৌশলী।

 

আরও পড়ুন: চট্টগ্রামে ডাস্টবিন থেকে কাটা হাত উদ্ধার

 

এ বিষয়ে চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক সময় সংবাদকে বলেন, ‘আলফা অ্যাংকারেজে অবস্থান করা জাহাজটিতে নিরাপত্তা মহড়া চলছিল। এরই মধ্যে মঙ্গলবার বিকেলে ১৬জন নাবিকসহ একটি লাইফবোট সাগরে পড়ে যায়। ১৫ নাবিক উদ্ধার হলেও প্রকৌশলী জ্যাংক সাগরে তলিয়ে যান। এখনও তার খোঁজ মেলেনি।

 

নিখোঁজ প্রকৌশলী জ্যাংক মিন ইয়ানকে উদ্ধারে বন্দর কর্তৃপক্ষ ও কোস্টগার্ড তল্লাশি চালাচ্ছে বলেও জানান তিনি।

]]>