চন্দ্রদ্বীপ থেকে বরিশাল—কীভাবে নামটি এল

চন্দ্রদ্বীপ থেকে বরিশাল—কীভাবে নামটি এল

এই জনপদের বাতাসে মিশে আছেন মহাত্মা অশ্বিনীকুমার দত্ত, কবি কামিনী রায়, লোকায়ত দার্শনিক আরজ আলী মাতুব্বর এবং নারী জাগরণের অগ্রপথিক জননী সাহসিকা সুফিয়া কামাল।

শহরের প্রাণকেন্দ্রে বিবির পুকুরপাড়, একটু দূরে উজিরপুরের সাতলার বিলে লাল শাপলার চাদর কিংবা কুয়াকাটা সৈকত থেকে একসঙ্গে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার রোমাঞ্চ—এসবের চেয়ে বড় সত্য, এখানকার মানুষের মন। গৌরনদীর খাঁটি দই আর মেঘনার ইলিশ দিয়ে অতিথিকে বরণ করার সংস্কৃতি কেবল আপ্যায়ন নয়, এক আত্মিক টান। এখানকার মিহি সুর—‘মনু, ডাইলে লবণ দেছো, না দেবা?’—শুনলে মনে হয়, কেউ পরম স্নেহে নিজের ঘরের দাওয়ায় ডেকে নিচ্ছে।

চন্দ্রদ্বীপের অতীত থেকে আজকের আধুনিক রূপান্তর—এটি বঙ্গীয় সভ্যতা, সাহিত্য, রাজনীতি ও লোকায়ত জীবনের এক সংমিশ্রিত মহাকাব্য। নদী আর মানুষের এই যুগলবন্দী যতক্ষণ বহমান থাকবে, বরিশাল তার ঐতিহ্যের মশাল নিয়ে বাঙালির হৃদয়ে আলো ছড়িয়ে যাবে।

শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়