টাঙ্গাইলের রসুলপুর ফায়ারিং রেঞ্জে আগামী ১৫, ১৬, ১৮ ও ১৯ নভেম্বর আকাশ থেকে ভূমিতে গোলাবর্ষণ মহড়া চালাবে বিমান বাহিনী। এ সময় ওই ফায়ারিং এলাকা এড়িয়ে চলার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত চার দিন সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বিমান বাহিনীর সব ধরনের বিমান ও হেলিকপ্টার দিয়ে এ মহড়া অনুষ্ঠিত হবে। মহড়া চলাকালে নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট ফায়ারিং এলাকা পরিহার করার অনুরোধ জানিয়েছে আইএসপিআর।
চলবে বিমান বাহিনীর গোলাবর্ষণ মহড়া, সতর্ক করল আইএসপিআর
The Right to Talk | https://righttotalk.com/%e0%a6%9a%e0%a6%b2%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%97%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ac/