<![CDATA[
লোকবল নিয়োগে বাংলাদেশ কপিরাইট অফিস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত একটি পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবে। তবে বিজ্ঞপ্তি অনুসারে অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন করা যাবে না।
পদের নাম: লাইব্রেরিয়ান। পদের সংখ্যা: ১। আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে লাইব্রেরি ও তথ্য বিজ্ঞানে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি বা স্নাতক ডিগ্রিসহ লাইব্রেরি ও তথ্য বিজ্ঞানে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড ১৪)।
আরও পড়ুন: বিকাশে চাকরির সুযোগ, বেতন প্রায় সোয়া লাখ
যেভাবে আবেদন করতে হবে: আগ্রহীদের অনলাইনে এ ওয়েবসাইটের http://bco.teletalk.com.bd/ মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন ফি-
আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে পরীক্ষা ফি বাবদ ২২৩ টাকা জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ আগামী ৯ মে ২০২৩ পর্যন্ত।
]]>



