অধ্যাপক আজিজুল হক জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া ল্যাবরেটরি কনফার্মড অ্যাংকাইলোজিং স্পন্ডাইলাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজসহ আরও কিছু অসুখে আক্রান্ত রোগীদের এই অত্যন্ত দামি ওষুধটি বিনা মূল্যে দেওয়া হবে। এই ওষুধ কোন রোগীর ক্ষেত্রে প্রয়োগ করা হবে, সেটা তিনিই তদারকি করবেন। আমেরিকান বাজারমূল্য অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এই ওষুধের দাম প্রায় ২৮ কোটি টাকা।
এই ওষুধ আনার ব্যাপারে সহযোগিতার জন্য আজিজুল হক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালকের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এর আগে গত বছরের নভেম্বরে চিকিৎসক আজিজুল হক এই সংস্থা থেকে বাতের রোগীদের জন্য প্রায় ৩৬ কোটি টাকার ইনজেকশন আনেন। তার আগে আগস্টে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক শীর্ষ শ্রেয়ান হৃদ্রোগীদের জন্য আনেন প্রায় ১৭ কোটি টাকার অ্যাল্টেপ্লেস।



