চুয়াডাঙ্গা সীমান্তে সাতজনকে ‘ঠেলে পাঠানোর’ দাবি করা ভিডিও ফেসবুকে, খোঁজ মিলছে না কারও

চুয়াডাঙ্গা সীমান্তে সাতজনকে ‘ঠেলে পাঠানোর’ দাবি করা ভিডিও ফেসবুকে, খোঁজ মিলছে না কারও

খলিলুর রহমান জানান, দুই-আড়াই বছর আগে তাঁরা বাংলাদেশ থেকে ভারতে গিয়েছিলেন। এখন গ্রামের বাড়িতে চলে যাবেন।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি দেখেছেন বলে জানান মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম। তিনি প্রথম আলোকে বলেন, ওই দুই ব্যক্তির ভাষ্যমতে পাটোয়ারী সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো হয়েছে। কিন্তু ৫৮ বিজিবি নিয়ন্ত্রিত এলাকায় ভারতীয় অংশে পাটোয়ারী নামে কোনো গ্রাম নেই। তা ছাড়া ওই দুজনকেও খুঁজে পাওয়া যায়নি।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান জানান, এ বিষয়ে কোনো তাঁর তথ্য জানা নেই। তবে খোঁজখবর নেওয়া হচ্ছে।