চ্যাটজিপিটির ভুল ধরতে পারলে বিপুল টাকা পুরস্কার | বিজ্ঞান ও প্রযুক্তি

চ্যাটজিপিটির ভুল ধরতে পারলে বিপুল টাকা পুরস্কার | বিজ্ঞান ও প্রযুক্তি

<![CDATA[

প্রযুক্তি দুনিয়ায় আলোড়ন ফেলার পর এবার নতুন ঘোষণা করেছে চ্যাটজিপিটির স্রষ্টা ওপেনএআই। কৃত্রিম বুদ্ধিমত্তার সিস্টেমে বাগ বা কোনো সমস্যা ধরে দিতে পারলেই বিপুল টাকা দেবে কোম্পানি। খবর রয়টার্সের

চ্যাটজিপিটি চ্যাটবট প্রস্তুতকারী সংস্থা ওপেনএআই জানিয়েছে, এআই সিস্টেমে কোনো দুর্বলতা বা সমস্যার বিষয়ে রিপোর্ট করলেই ব্যবহারকারীদের ২০০ থেকে ২০ হাজার ডলার দেবে কোম্পানি। ওপেনএআই ‘বাগ বাউন্টি প্রোগ্রাম’-এর মাধ্যমে এই টাকা দেয়া হবে।

 

কোম্পানি বলেছে, বাগ পিছু ২০ হাজার ডলার পাবেন প্রাপক। মূলত, বাগের বা সমস্যার গুরুত্ব বুঝে দেয়া হবে এই পুরস্কার।

 

আরও পড়ুন: চ্যাটজিপিটিকে ঠেকাতে নতুন সুবিধা আনছে গুগল

 

প্রযুক্তি কোম্পানিগুলি প্রায়শই বাগ বাউন্টি প্রোগ্রাম ব্যবহার করে প্রোগ্রামার ও এথিক্যাল হ্যাকারদের তাদের সফ্টওয়্যার সিস্টেমে বাগ রিপোর্ট করতে উৎসাহিত করে।

 

বাগ বাউন্টি প্ল্যাটফর্ম বাগক্রোড -এর বিবরণ বলছে, ওপেনএআই গবেষকদের চ্যাটজিপিটি-এর নির্দিষ্ট কার্যকারিতা ও ওপেনএআই সিস্টেমগুলি কীভাবে যোগাযোগ করে ও এতে তৃতীয় পক্ষের অ্যাপ্লিকেশনগুলির সঙ্গে ডেটা শেয়ার তথা তার কাঠামো পর্যালোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছে৷

 

সম্প্রতি প্রথম ইউরোপীয় দেশ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তির চ্যাটজিপিটি নিষিদ্ধ করেছে ইতালি। ২০২২ সালের নভেম্বরে চ্যাটজিপিটি চালু হওয়ার পর থেকে উল্কার গতিতে মানুষ এটি ব্যবহার করা শুরু করেছে।

 

আরও পড়ুন: চ্যাটজিপিটি নিষিদ্ধ করল ইতালি

 

ইতালির তথ্য-সুরক্ষা কর্তৃপক্ষ ওয়াচডগ জানিয়েছে, মার্কিন স্টার্ট-আপ ওপেনএআই’র তৈরি এবং মাইক্রোসফ্ট সমর্থিত চ্যাটজিপিটি নিয়ে গোপনীয়তার উদ্বেগ রয়েছে।

 

তারা ওপেনএআই নিষিদ্ধ এবং চ্যাটজিপিটি নিয়ে তদন্ত  শুরু করেছে। গত ২০ মার্চ অ্যাপটি ব্যবহারকারীর কথোপকথন এবং অর্থ প্রদানের তথ্য জড়িত একটি ডেটা লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে বলে ওয়াচডগ জানিয়েছে।
 

]]>