চ্যানেল আইয়ের সহকারী সাউন্ড ইঞ্জিনিয়ারের মাতৃবিয়োগ | চ্যানেল আই অনলাইন

চ্যানেল আইয়ের সহকারী সাউন্ড ইঞ্জিনিয়ারের মাতৃবিয়োগ | চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই-এর সহকারী সাউন্ড ইঞ্জিনিয়ার উজ্জ্বল কুমার পালের মাতা দেবলা বালা পাল পরলোক গমন করেছেন।

সোমবার রাত ৮টা ২৩ মিনিটে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মৃত্যুকালে তিনি সন্তান-সন্ততি, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

দেবলা বালা পালের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। চ্যানেল আই পরিবার তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

এক বার্তায় চ্যানেল আই কর্তৃপক্ষ জানায়, আমরা মরহুমার আত্মার চিরশান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।