ছয় মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

সরকার দায়িত্ব নেওয়ার পর গত ছয় মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশসহ সব শৃঙ্খলা বাহিনী পূর্ণ শক্তি দিয়ে কাজ করছে।

বুধবার ২৬ আগস্ট সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রংপুরে চার খুনের ঘটনার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওই ঘটনায়ও অপরাধ সংঘটনের যৌক্তিক সময়ের মধ্যেই সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনা হয়েছে।

তিনি দাবি করেন, জাতীয়ভাবে আলোচিত কিংবা অনালোচিত প্রতিটি অপরাধের ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে অভিযুক্তদের আদালতে সোপর্দ করা হয়েছে।