জমকালো পার্টির পরে কর্মী ছাঁটাই মার্কিন প্রতিষ্ঠানের

জমকালো পার্টির পরে কর্মী ছাঁটাই মার্কিন প্রতিষ্ঠানের

যুক্তরাষ্ট্রভিত্তিক সাইবার নিরাপত্তা সংস্থা বিশপ ফক্স কর্মীদের নিয়ে জমকালো পার্টির আয়োজন করার কয়েক দিন পরই ১৩ শতাংশ কর্মী ছাঁটাই করেছে।

প্রযুক্তি ও স্টার্টআপ প্রতিষ্ঠানের সংবাদ পরিবেশন করা মার্কিন অনলাইন গণমাধ্যম টেকক্র্যাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি বিশপ ফক্স আইটি সিকিউরিটি কনফারেন্স আরএসএ কনফারেন্সে কর্মীদের জন্য একটি জমকালো পার্টির আয়োজন করে। এর কয়েক দিন পরই প্রতিষ্ঠানটির ১৩ শতাংশ (৫০ জন) কর্মী ছাঁটাই করা হয়।

গত এপ্রিলের শেষের দিকে বিশপ ফক্সের অসংখ্য কর্মী সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে পার্টির ছবি পোস্ট করে চমৎকার সময় কাটানোর কথা জানিয়েছিলেন। তবে এর কয়েক দিন পর তাঁদের মধ্যেই কোনো কোনো কর্মী ছাঁটাইয়ের কথা প্রকাশ করেন।