জয়কালী মন্দিরের কাছে সুইপার কলোনিতে লাগা আগুন নিয়ন্ত্রণে

জয়কালী মন্দিরের কাছে সুইপার কলোনিতে লাগা আগুন নিয়ন্ত্রণে

আজ সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক প্রথম আলোকে বলেন, রাত তিনটা ২০ মিনিটের দিকে আমরা আগুন লাগার খবর পাই। ছয় মিনিটের মধ্যেই ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ইউনিট। পরে ভোর সাড়ে চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে সাতটি ইউনিট।

তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি জানিয়ে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, আগুন নেভানোর কাজ পুরোপুরি শেষ হলে ঘটনাস্থলে থাকা কর্মকর্তারা এ বিষয়ে তথ্য দেবেন।