এ প্রস্তাব পাসের পর ভানুয়াতুর প্রধানমন্ত্রী ইসমাইল কালস্কো বলেন, জলবায়ু পরিবর্তন রোধে বহুমুখী পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে এক নবদিগন্তের সূচনা হলো।
সাধারণ পরিষদে এই প্রস্তাব পাসের পর এ নিয়ে কথা বলেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেন, আইসিজে যখন তার মতামত জানাবে, তখন তা মেনে চলার ব্যাপারে উৎসাহিত হবে দেশগুলো। জলবায়ু পরিবর্তন রোধে সাহসী এবং শক্তিশালী পদক্ষেপ বিশ্বের জরুরি ভিত্তিতে প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
জাতিসংঘে পাস হওয়া এই প্রস্তাবকে গুরুত্বের সঙ্গে দেখছেন বিজ্ঞানীদের পরামর্শক গ্রুপ ইউনিয়ন ফর কনসার্নড সায়েন্টিস্টের সাইনা সাদাই। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন রোধে যে প্যারিস চুক্তি হয়েছিল, এই চুক্তি একটা সময় সবার কাছে বাস্তবসম্মত মনে হলো। এই চুক্তির পর জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জাতিসংঘে প্রস্তাব পাস সবচেয়ে বড় পদক্ষেপ।



