এই খবরটি পডকাস্টে শুনুনঃ
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হবিগঞ্জের সাংবাদিক সোহেল আখঞ্জির পরিচিতি দেওয়ার সময় তথ্যচিত্রে ভুল করে সাংবাদিক মিজানুর রহমান সোহেলের ছবি ব্যবহারের ঘটনায় দুঃখপ্রকাশ করেছে ডেমোক্রেটিক জার্নালিস্ট এলায়েন্স (ডিজেএ)।
সোমবার (১৭ আগস্ট) এনসিপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়েছে, ডিজেএ আয়োজিত ‘সাংবাদিকের চোখে জুলাই’ শীর্ষক স্মৃতিচারণা অনুষ্ঠানের শুরুতে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। সেখানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হবিগঞ্জের সাংবাদিক সোহেল আখঞ্জির বর্ণনার সময় ভুলক্রমে সাংবাদিক মিজানুর রহমান সোহেলের ছবি ব্যবহার করা হয়।

এতে বলা হয়, ছবিটি ব্যবহার করা একান্তই অনিচ্ছাকৃত ভুল। দেশের অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার অঙ্গনে মিজানুর রহমান সোহেল একজন সুপরিচিত নাম।
ভুলের জন্য মিজানুর রহমান সোহেলসহ সংশ্লিষ্ট সবার কাছে দুঃখপ্রকাশ করেছে ডেমোক্রেটিক জার্নালিস্ট এলায়েন্স। একইসঙ্গে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানানো হয়েছে।
ডিজেএর পক্ষ থেকে বলা হয়েছে, তথ্যচিত্রে ভুলটি অনিচ্ছাকৃতভাবে হয়েছে এবং এ ঘটনায় সংশ্লিষ্টদের প্রতি তারা আন্তরিকভাবে দুঃখিত।


