জুলাই গণ-অভ্যুত্থানে সম্মুখসারির বীর যোদ্ধা ও শহিদ পরিবারের কয়েকজন সদস্যকে সম্মান জানিয়েছে চ্যানেল আই। ‘জুলাই ২৪: গণঅভ্যুত্থান স্মরণে-আমার প্রতিরোধের আগুন’ অনুষ্ঠানে যোগ দিলে তাদের হাতে চ্যানেল আইয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। দেশের জন্য তাদের এই আত্মত্যাগকে শ্রদ্ধার সাথে স্মরণ করেছে চ্যানেল আই পরিবার।




