LATEST
নারায়ণগঞ্জে মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতালে ভর্তি ৬৩ টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণ কপ-৩১ সম্মেলনে অংশ নিতে তুরস্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী এলডিসি পেছানোর সুযোগে কপ৩১ থেকে বাংলাদেশ কী আশা করতে পারে? শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ার তাগিদ বিশেষজ্ঞদের টিকিট বিক্রি করে ৪ হাজার কোটি টাকা উঠানো সম্ভব? All Blacks v Wales: Will Jordan faces race against time to play again this year ঢাকাসহ তিন অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

জেলে থেকে আসামি হওয়া বিএনপির ৩ জন বাদ, বাদী পুলিশের বিরুদ্ধে নেই ব্যবস্থা

জেলে থেকে আসামি হওয়া বিএনপির ৩ জন বাদ, বাদী পুলিশের বিরুদ্ধে নেই ব্যবস্থা

কারাগারে থাকা তিনজনকে আসামি করা মামলার বাদী হাটহাজারী থানার সাবেক এসআই আবিদুর রহমানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি পুলিশের পক্ষ থেকে। বর্তমানে তিনি নগরের হালিশহর থানায় কর্মরত। আবিদুর রহমান এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক বলেছেন, কারাগারে থাকা তিনজনকে মামলার আসামি করা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া উচিত। তিনি প্রথম আলোকে বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা তদন্ত করে এ ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারতেন।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম শফি উল্লাহ প্রথম আলোকে বলেন, ঘটনার সময় সোর্সের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তাঁদের আসামি করলেও তদন্তে জড়িত থাকার তথ্য না পাওয়ায় তাঁদের বাদ দিয়েছে। এটা দোষের কিছু নয়।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেছেন, ঘটনাগুলো প্রশ্নবিদ্ধ করে মামলা ক্ষতিগ্রস্ত করার জন্যই পুলিশ কর্মকর্তা এ কাজ করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, যে পুলিশ সদস্য যাচাই-বাছাই না করে কারাগারে থাকা লোককে আসামি করেছেন, তাঁর শাস্তি হওয়া উচিত। না হলে এ ধরনের ঘটনা আবারও ঘটবে। সুযোগ নেবেন প্রকৃত আসামিরা।

Latest news