LATEST
দেশের কৃষি উৎপাদন সচল রাখতে ২ লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার, ব্যয় ২২০৭ কোটি টাকা বাংলাদেশ সেনাবাহিনীর ৯৮তম বিএমএ কোর্সে আবেদনের সময় বৃদ্ধি, বয়স ও শিক্ষাগত যোগ্যতাও শিথিল দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম হাজারীবাগে কুরিয়ার সার্ভিসের গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, মোটরসাইকেলসহ আটক ২ বাংলাদেশ-চীন সম্পর্ক এগিয়ে নিতে পারে গণমাধ্যম: নিতাই রায় চৌধুরী ‘The most important decision’: Why more Aussie singles are paying to find love ঢাকার আদালত থেকে পালানো আসামি কাউসার খালার বাসা ঘুমাচ্ছিলেন, গ্রেপ্তার করল পুলিশ জাতীয় পে স্কেল নিয়ে স্থানীয় সরকার বিভাগের নতুন সিদ্ধান্ত
Top News

জ্বালানি খাতে অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্ত চলছে: প্রধানমন্ত্রী তারেক রহমান – DesheBideshe

জ্বালানি খাতে অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্ত চলছে: প্রধানমন্ত্রী তারেক রহমান – DesheBideshe


ঢাকা, ৮ আগস্ট – প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতকে সুপরিকল্পিতভাবে অস্থিতিশীল করার লক্ষ্যে একটি চক্র সক্রিয় রয়েছে। শনিবার সকালে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত এক সমাবেশে তিনি এই সতর্কবাণী উচ্চারণ করেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর একটি ভঙ্গুর অর্থনীতি ও প্রশাসন পেয়েছে। বিগত সময়ের অপরিকল্পিত প্রকল্পগুলো জ্বালানি খাতকে ঝুঁকির মুখে ফেলেছে। তবে সরকার এই সংকট নিরসনে কাজ করে যাচ্ছে। স্বাস্থ্য খাতের সংস্কার প্রসঙ্গে তিনি জানান, রোগ প্রতিরোধের বিষয়ে জনসচেতনতা বাড়াতে দেশে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে।

চিকিৎসকদের নেতৃত্বে এই কর্মীরা তৃণমূল পর্যায়ে কাজ করবেন। চিকিৎসক ও পেশাজীবীদের রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক সচেতন থাকা অযৌক্তিক নয়। তবে রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাগত দায়িত্ব পালনে বিঘ্ন না ঘটায়, সেদিকে সতর্ক থাকতে হবে।

সমাবেশে ড্যাবের পক্ষ থেকে উত্থাপিত ৫ হাজার চিকিৎসক নিয়োগ, চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি এবং অবসরের বয়সসীমা পুনর্নির্ধারণের দাবিগুলো সরকার ইতিবাচকভাবে বিবেচনা করবে বলে তিনি আশ্বাস দেন।

এছাড়া তিনি জিডিপির ৫ শতাংশ স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়া, ই-হেলথ কার্ড চালু এবং প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার পরিকল্পনার কথা জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।

এস এম/ ৮ আগস্ট ২০২৬



More in Top News

View all

Latest news