জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরেও ভোগান্তি কমেনি | চ্যানেল আই অনলাইন

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরেও ভোগান্তি কমেনি | চ্যানেল আই অনলাইন

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরেও কমেনি ক্রেতাদের ভোগান্তি। রাতেও রাজধানীর বিভিন্ন পাম্পে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে হাজারও মানুষকে। নৌপথ ও সড়কে ভাড়া বাড়ানোর হিড়িক পড়েছে। পরিস্থিতি সামাল দিতে আজ থেকে বর্ধিত হারে তেল সরবরাহের নির্দেশ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।