জ্যাকসন হাইটস যেন এক টুকরা বাংলাদেশ

জ্যাকসন হাইটস যেন এক টুকরা বাংলাদেশ

আয়োজক প্রতিষ্ঠান এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের সভাপতি বিশ্বজিৎ সাহা বলেন, বাংলার বারোয়ারি মেলার নানা অনুষঙ্গ নিয়ে বিভিন্ন ধরনের স্টল, শিশুদের যেমন খুশি চিত্রাঙ্কন, পান্তাভাতের সঙ্গে ভাজা ইলিশ পরিবেশনসহ দিনভর নানা আয়োজন ছিল উৎসবে। পাশাপাশি বাংলা গান, কবিতা, নাটক, মঙ্গল শোভাযাত্রায় হাজারো মানুষের অংশগ্রহণ পুরো প্রাঙ্গণটি হয়ে উঠেছে এক টুকরা বাংলাদেশ। আগামী বছর আরও বড় আকারে এ উৎসব উদ্‌যাপন করা হবে।

অনুষ্ঠানে শতকণ্ঠে বর্ষবরণের থিম সং কোরিওগ্রাফির মাধ্যমে উদ্বোধন করা হয়। কবি ও সাংবাদিক দর্পণ কবীরের লেখা মৌলিক গানটি গেয়েছেন নাজমুন মুনিরা ন্যান্সি।