ঝালকাঠিতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু | বাংলাদেশ

ঝালকাঠিতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু | বাংলাদেশ

<![CDATA[

ঝালকাঠির রাজাপুর ও নলছিটি উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৮ এপ্রিল) আলাদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিশু দুজন হলো: রাজাপুর উপজেলার দক্ষিণ রাজাপুর এলাকার মো. মিলন হাওলাদারের ছেলে মো. মোস্তাকিন হাওলাদার (২) ও একই উপজেলার বলাইবাড়ি এলাকার মো. মাঈনুল ইসলাম তালুকদারের ছেলে মো. মুঈন তালুকদার (৫)। সে পার্শ্ববর্তী নলছিটি উপজেলায় নানা বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে মারা যায়।

 

মোস্তাকিন হাওলাদারের বাবা মো. মিলন হাওলাদার জানায়, সকালে মোস্তাকিন বাড়ির ওঠানে একা খেলা করছিল। হঠাৎ সে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরে বাড়ির পেছনের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: বাবার সঙ্গে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

অপর শিশু মুঈন তালুকদারের চাচা মো. শফিকুল ইসলাম তালুকদার জানান, মুঈন তার মায়ের সঙ্গে সরমহল এলাকায় নানা বাড়িতে বেড়াতে যায়। সকালে বোনের সঙ্গে খেলা করতে গিয়ে মুঈন নিখোঁজ হয়। পরে বাড়ির পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে স্বজনরা।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, এ ঘটনায় স্বজনদের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিজ নিজ বাড়িতে মরদেহ দাফনের ব্যবস্থা নেয়া হয়েছে।

]]>