<![CDATA[
ঝালকাঠির নলছিটিতে তরিকুল ইসলাম সুমন (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা
বুধবার (৫ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলা শহরের হাইস্কুল রোডে এ ঘটনা ঘটে।
নিহত তরিকুল নান্দিকাঠি এলাকার আমজেদ হোসেনের ছেলে।
আরও পড়ুন: রাজশাহীতে স্ত্রীকে হত্যা মামলায় ১০ বছরের কারাদণ্ড
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউল আতাউর রহমান জানান, রাত ১০টার দিকে হাইস্কুল এলাকায় অজ্ঞাত ব্যক্তিরা এলোপাতাড়িভাবে তরিকুলকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন: ঝিনাইদহে দোকানিকে গলা কেটে হত্যায় ২ জনের যাবজ্জীবন
ওসি আরও বলেন, পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
]]>


