টাঙ্গাইল আউটলেটের উদ্বোধন করেন আড়ংয়ের চিফ অপারেটিং অফিসার আশরাফুল আলম। এ সময় ব্র্যাকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় আশরাফুল আলম বলেন, সংস্কৃতি, ঐতিহ্য ও নানা কারুশিল্পে সমৃদ্ধ টাঙ্গাইলে আড়ংয়ের এই আউটলেট চালু করতে পেরে আমরা খুবই আনন্দিত। আমরা আশা করি, নতুন আউটলেট শহরের বাসিন্দাদের কেনাকাটার অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠবে।



